শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্যাম্প তোমার অপেক্ষায়, সাকিবের জন্মদিনে কলকাতার বার্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন আজ বুধবার। ১৯৮৭ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের বর্তমান দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

নাইট রাইর্ডাসদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একাধিক পোস্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেয়া হয়। কলকাতার জার্সিতে খেলাকালীন সাকিবের স্মৃতিগুলো তুলো ধরা হয় ওই বার্তায়।

পোস্টে বলা হয়, ‘কেকেআর ক্যাম্প তোমার অপেক্ষা করছে।’

নতুন মৌসুমের জন্য আবারও সাকিব দলে ভিড়িয়েছে কলকাতা। এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। দ্বিতীয় সেটে অলরাউন্ডারদের ক্যাটাগরি থেকে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় নাইট রাইডার্সরা।

আইপিএলে এর আগে কলকাতা এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন সাকিব। এর মধ্যে দুইবার শিরোপাও জিতেছেন তিনি। ২০১২ এবং ২০১৪ মৌসুমে কেকেআরের শিরোপা জয়ী দলে ছিলেন তিনি।

২০১৯ আইপিএলে সর্বশেষ হাদরাবাদের হয়ে জার্সিতে মাঠে নামেন সাকিব। এক বছর নিষিদ্ধ হওয়ার কারণে ২০২০ আইপিএলের আগে তাকে ছেড়ে দেয় দলটি।

এখন পর্যন্ত মোট ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ৭৪৬ রান করেছেন এই স্পিনিং অলরাউন্ডার। ৬৩ ম্যাচে ৫৯ উইকেটেরও মালিক তিনি। ইকোনমি রেট ৭.৪৬।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD