শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্যারিয়ারসেরা ইনিংস খেলে বাংলাদেশের স্বস্তি কেড়ে নিলেন জসুয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের চোখ ক্যারিবীয়দের উইকেটে। প্রথম সেশনেই কমপক্ষে ৩ উইকেট ফেলে দেওয়ার পরিকল্পনায় নেমেছিলেন টাইগাররা।

সে লক্ষ্যে একটু হলেও সফল হয়েছিল বাংলাদেশ। ৯০ রানে থাকা এনক্রুমাহ বোনারকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

কিন্তু সেই স্বস্তি কেড়ে নিলেন অপরপ্রান্তে টিকে থাকা জসুয়া দা সিলভা। আলজারি জোসেফকে নিয়ে জুটি গড়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে ৫৯ রানের জুটি গড়েছেন জসুয়া-জোসেফ। দলীয় সংগ্রহ এখন ৩২৫। অর্থাৎ এ জুটি ভাঙতে না পারলে ৪০০ রানের পাহাড়ে চাপা পড়তে পারে বাংলাদেশ।

আজ সকাল থেকেই দ্রুতগতিতে রান এগিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্নবিরতির আগে মাত্র ১ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে তারা।

২৬৬ রানে বোনার ফেরার পর বাংলাদেশের ম্যাচে ফেরার সুযোগ ছিল। কিন্তু অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা জসুয়ায় ডুবছে বাংলাদেশ। বলতে গেলে দায়িত্বটা বোনারের কাছ থেকে নিয়ে পুরোপুরি সফল তিনি।

ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন জসুয়া। ১৩৬ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন। তাকে কত রানে থামানো যায় সেই পরিকল্পনা আঁটছেন মুমিনুল।

আর অন্যপ্রান্তে টেস্টকে ওয়ানডে বানিয়ে খেলছেন আলজারি জোসেফ। টাইগার স্পিনারদের ওপর চেপে বসেছেন। ৪৮ বলে ৩৪ রান করে ফেলেছেন ইতোমধ্যে। যেখানে ৫ চার ও ২ ছক্কার মার রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতির পর মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩৫ রান। ১৫৫ বল খেলে ৭৬ রানে অপরাজিত জসুয়া। অপরপ্রান্তে ওয়ানডে মেজাজে খেলে যাচ্ছেন জোসেফ। ৩৮ রানে অপরাজিত তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD