শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, এসআই প্রত্যাহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমানে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। বর্তমানে তাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এসআই ফারুক প্রবাসীদের বাড়িতে গভীর রাতে অভিযানে গিয়ে ঘরের মধ্যে ইয়াবা রেখে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। অনেক সময় নারীদের শ্লীলতাহানি করতেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD