শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রিশ্চিয়ানো রোনালদো করোনা পজিটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

এবার ক্রিশ্চিয়ানো রোনালদোও করোনাভাইরাসে আক্রান্ত হলেন। পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে রোনালদো করোনায় পজিটিভ। বুধবার সন্ধ্যায় সুইডেনের বিরুদ্ধে নেশন্স লিগের ম্যাচে খেলার জন্য দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন রোনালদো। কিন্তু করোনা টেস্টে পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি অনুশীলন ক্যাম্প ত্যাগ করেন। পর্তুগালে নিজের বাসায় আইসোলেশনে আছেন ৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার।

পর্তুগিজ দলের সঙ্গে সোমবার ডিনারে অংশ নেওয়ার পর থেকে রোনালদো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর সেই ডিনারে অংশগ্রহণের ছবিও প্রকাশিত হয়। রোনালদো নিজেই সেলফি তুলে সেই ছবি পোস্ট করেন।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানায়- রোনালদোর শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বাড়তি কোনো সমস্যা নেই। যেহেতু দলের একজন খেলোয়াড় পজিটিভ হয়েছেন তাই পুরো দলের আবার করোনা টেস্ট হবে।

জুভেন্টাসে রোনালদোর সতীর্থ পাওলো দিবালা এর আগে করোনায় পজিটিভ হয়েছিলেন। ইতালি লিগে খেলা আরেক তারকা ইব্রাহিমোভিচও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD