শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক্রেতা না পেলে ইসরাইলকে ধ্বংস করতে হবে করোনার ৮ লাখ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

যদি কোনো দেশ কিনতে সম্মত না হয়, তবে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া করোনার ৮ লাখ ডোজ টিকা ধ্বংস করতে হবে ইসরাইলকে।

ইসরাইলের পাবলিক ব্রডকাস্ট করপোরেশন কেএএনের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।

খবরে বলা হয়, যদি কোনো দেশ কেনার জন্য সম্মত না হয়, তবে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া করোনার আট লাখ ডোজ টিকা ধ্বংস করতে হবে ইসরাইলকে।

যদিও কোন কোম্পানির টিকা এগুলো, সে বিষয়ে প্রতিবেদনে কোনো তথ্য দেওয়া হয়নি।

ইসরাইল করোনাভাইরাস প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা কিনেছিল।

এর আগে ১৮ জনু ফিলিস্তিনকে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ডোজ টিকা দিতে সম্মত হয়েছিল ইসরাইল। কিন্তু মেয়াদোত্তীর্ণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রযুক্তিগত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় ফিলিস্তিন কর্তৃপক্ষ টিকা নেয়নি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে ইতোমধ্যে ৩৯ লাখেরও বেশি মানুষের প্রাণ গেছে। এতে আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ২২ লাখেরও বেশি মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD