রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

খাতা পুনঃনিরীক্ষণে এক কলেজের ফেল করা সবাই পাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

বড়লেখা এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষায় অকৃতকার্য ২৮ জনই পাস করেছে। পুনঃনিরীক্ষণে শতভাগ ফলাফল অর্জনের মাধ্যমে কলেজটি চতুর্থবার শতভাগ ফলাফল অর্জন করল।

এ অর্জনে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে নিয়মিত ২৮ জন ও অনিয়মিত ৪ জনসহ মোট ৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। ৩১ মে প্রকাশিত ফলাফলে দেখা যায় পাস করেছে অনিয়মিত ৪ জন। নিয়মিত পরীক্ষার্থীদের ২৮ জনই ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ফেল। কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিলেট শিক্ষাবোর্ডে ওই বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। সম্প্রতি প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে দেখা গেছে, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ফেল করা ২৮ জনই বিভিন্ন গ্রেডে কৃতকার্য হয়েছে।

অধ্যক্ষ বুদ্ধদেব দাস গুপ্ত জানান, বোর্ডের ভুলে তার কলেজের এসএসসি পরীক্ষার ২৮ জন নিয়মিত পরীক্ষার্থী এক বিষয়ে ফেল করে। ফলাফল প্রকাশের পরই তিনি শিক্ষাবোর্ডে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এতে সবাই কৃতকার্য হয়েছে। এ নিয়ে তার কলেজটি এসএসসিতে চতুর্থবার শতভাগ ফলাফল অর্জন করল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD