শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

খালি পায়েই আমেরিকা যাচ্ছেন রাম চরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

খালি পায়েই আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে হায়দরাবাদ এয়ারপোর্টে বিলাসবহুল গাড়ি থেকে নেমে খালি পায়েই সোজা গেটের দিকে হাঁটা দেন তিনি। এ সময় তার পরনে ছিল কালো রঙা সাবেকি পোশাক।

তবে এবারই প্রথম নয়, এর আগেও খালি পায়ে হাঁটতে দেখা গেছে অভিনেতাকে। মূলত বছরের একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন রাম চরণ। সে ব্রত পালনে কঠোর নিয়ম মানতে হয় তাকে।

জানা গেছে, এ ব্রত চলাকালীন সময়ে কালো পোশাক পরতে হয়, খালি পায়ে হাঁটতে হয়, ঘুমাতে হয় মাটিতে, খেতে হয় নিরামিষ। এমনকি চুল-দাড়িও কাটা নিষেধ। প্রতিবারই নিয়মগুলো মেনেই ব্রত পালন করেন রাম চরণ।

এদিকে মুক্তির প্রায় এক বছর হতে চললেও রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ সিনেমার সাফল্যের রেশ যেন কাটছেই না। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমার ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব জেতার পর এবার অস্কারের দৌড়ে পা বাড়িয়েছে। গানটি ঘিরে দীর্ঘ ১৪ বছর পর ফের অস্কার জয়ের স্বপ্ন দেখছে পুরো ভারত। তাদের স্বপ্ন সত্যি হবে কিনা, আগামী ১৩ মার্চ ভোরে সেটি জানা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD