মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

খালি পেটে তুলসী পাতা খেলে কী হয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

তুলসী পাতার গুণের শেষ নেই। ভেষজ গুণের জন্য প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসাতেও এই উদ্ভিদটিকে এত বেশি অগ্রাধিকার দেওয়া হয়। অনেকেই হয়তো তুলসী পাতা বহুবার চিবিয়েছেন, কিন্তু প্রতিদিন খালি পেটে এক গ্লাস তুলসীর পানি পান করলে স্বাস্থ্যের জন্য কী কী উপকার হতে পারে তা জানেন না।

তুলসী পানি পানের উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: তুলসী পাতায় থাকা ইমিউনোমডুলেটরি বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে পরিবর্তনশীল ঋতুতে ভাইরাল সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

ডিটক্সিফিকেশন: যদি আমাদের শরীরে টক্সিন সীমার বাইরে বেড়ে যায়, তাহলে তা অনেক রোগের কারণ হতে পারে। যদি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তুলসী পানি পান করেন, তাহলে শরীর ডিটক্সিফাইড হবে।

ক্যান্সার প্রতিরোধ: তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ফ্রি র‌্যাডিক্যালের প্রভাব কমায়, ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায়।

ঠান্ডা এবং ফ্লু প্রতিরোধ: যারা প্রতিদিন খালি পেটে তুলসীর ভেজানো পানি পান করেন, তাদের সর্দি-কাশির ঝুঁকি কমে যায়।

দুশ্চিন্তা কম হবে: তুলসীকে মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী বলে মনে করা হয়। এর পানি পান করলে মন শান্ত থাকে এবং টেনশন ও দুশ্চিন্তা দূর হয়।

ভালো হজম: কিছু না খেয়ে তুলসীর পানি পান করলে হজমশক্তি ভালো হয়, যার ফলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি উপশম হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD