শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলক্ষেতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত দুই যুবক ছিনতাইকারী। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার দিনগত রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ওসি মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিনগত রাত ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় ছিনতাইকারী চক্রের দুই সদস্য পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে।

এসময় থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় গোলাগুলি হলে ঘটনাস্থলেই দুই ছিনতাইকারী নিহত হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচায় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD