সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত এই বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, ক্ষতির মুখে বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী আমরা একটি নতুন অর্থনৈতিক মডেল চালু করেছি: অর্থমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

খুন করে স্বামীর নামে অভিযোগ দিতে থানায় স্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২

মাথায় আঘাত করে হত্যার পর থানায় উপস্থিত হয়ে উল্টো স্বামীর বিরুদ্ধেই অভিযোগ করতে গেলেন এক স্ত্রী। পরে পুলিশের হাতে আটক হয়েছেন তিনি। ওই নারীর নাম মোর্শেদা খামারু (৪৫)। গতকাল সোমবার গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুর ভুঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোর্শেদা রাজশাহী জেলার বাগমারা থানার সাদিপুর গ্রামের প্রয়াত মনছুর খামারুর মেয়ে। প্রথম স্বামীকে তালাক দিয়ে ১৩ বছর আগে তিনি রংমিস্ত্রি ফয়সাল আলম খানকে (৩৩) বিয়ে করেন।

নিহত ফয়সাল আলম সিলেট শহরের মো. রইছ আলী খানের ছেলে। স্ত্রীকে নিয়ে তিনি ভুঁইয়াপাড়ার মো. রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, থানায় অভিযোগ করতে এলে মোর্শেদাকে নিয়ে ভাড়া বাসায় যায় পুলিশের একটি দল। ঘরে ঢুকে স্বামী ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জিজ্ঞাসাবাদে মোর্শেদা জানান, তিনি মসলা বাটার শিল দিয়ে ফয়সালের মাথায় আঘাত করেন। পরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD