বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন প্রধানমন্ত্রীর আজ যে এলাকায় ব্যাংক বন্ধ থাকবে স্বাস্থ্যকর জীবনযাপনে স্ট্রোক প্রতিরোধ সম্ভব আরব দলগুলোর বিরুদ্ধে ভোটের ফল চুরির অভিযোগ নেতানিয়াহুর ইসরাইলে ৯০ শতাংশ ভোট গণনা শেষ, জমে উঠেছে ক্ষমতার লড়াই তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

খুলনাকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

অধিনায়ক আকবর আলীর সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। মোহাম্মদ মিঠুনের খুলনাকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো আকবরের রংপুর বিভাগ।

আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে খুলনাকে ৮ উইকেট আর ৩ ওভার হাতে রেখেই হারিয়েছে রংপুর।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রানেই থেমে গিয়েছিল খুলনার ইনিংস। জবাবে ১৭ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা করে রংপুর। ৭ ওভারে ৬১ তুলে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ আর নাসির হোসেন। জাহিদ ২৪ বলে ২৭ করে আউট হন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ফেরেন নাসিরও। ৩১ বলে ৪৬ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান তিনি।

এরপর আবু হাশিম আর অভিজ্ঞ নাইম ইসলাম ম্যাচ বের করে নেন সহজেই। হাশিম ৩২ বলে ৪০ আর নাইম ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে বড় মঞ্চে আরও একবার ব্যর্থতার পরিচয় দিলেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়। পরে মোহাম্মদ মিঠুন আর মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে ৮ উইকেটে ১৩৬ রানে থেমেছে খুলনা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে খুলনা। ইমরানুজ্জামান ০, এনামুল বিজয় ১৫ বলে ১২ আর সৌম্য সরকার ২২ বল খেলে মাত্র করেন ৮ রান।

আফিফ হোসেন করেন ১০ বলে ১৪। তবে অধিনায়ক মোহাম্মদ মিঠুন আর পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে কোনোমতে লড়াকু পুঁজি গড়েছে খুলনা।

মিঠুন ৩২ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৪৪ রান। ১৩ বলে দুটি করে চার-ছক্কায় মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে আসে ২৪ রান।

আবদুল্লাহ আল মামুন ১৫ রানে নেন ২টি উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD