শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনায় করোনায় আরও ৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার-শনিবার) করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালের আইসিইউতে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন রোগী।

শনিবার (১২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার ও করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার।

ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৩১ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ৬৫ জন, ইয়ালোজোনে ২১ জন, এইচডিইউতে ৩২ জন এবং আইসিইউতে ১৩ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিক‌্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীতে ৩৩৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়, যা মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৪ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD