শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলশীতে খুন, লাশ ঝুলছে বৈদ্যুতিক খুঁটিতে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের খুলশি থানার জালালাবাদ কৃঞ্ষচূড়া আবাসিক এলাকা সংলগ্ন পাহাড়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে ঝুলন্ত অবস্থায় খোকন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রায় চারদিন আগে খোকনকে হত্যার পর লাশ জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।

খুলশি থানার ওসি মো. শাহিনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, কোথায় এবং কিভাবে খোকনকে হত্যার পর এখানে এনে লাশ ঝুলিয়ে রাখা হলো সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD