শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলে গেলো ট্রাকের চাকা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চর বাবলা থেকে সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ভোর ৬টার দিকে সেতুর ওপর উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের চাকা খুলে গেলে ট্রাকটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। ফলে ওই লেনে যানচলাচল বন্ধ হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে সাড়ে ৭টার দিকে ট্রাকটি সরিয়ে নেয়া হলে যানচলাচল শুরু হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, ভোর ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের চাকা বঙ্গবন্ধু সেতুর ওপর খুলে যায়। এতে করে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। ফলে ওই লেন দিয়ে যানচলাচল বন্ধ করে দেয়া হয়। বন্ধ রাখা হয় সেতুর টোল আদায়। পরে সেতু থেকে ট্রাকটি সরিয়ে নিলে যানচলাচল শুরু হয়। খুব তাড়াতাড়ি যানজট নিরসন হবে বলেও জানান কর্তৃপক্ষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD