মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

খৎনা করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তন: ২ আসামি গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সুন্নতে খৎনা করার সময় ৮ বছর বয়সী শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

গ্রেপ্তার আসামিরা হলেন, মহেশখালীর সিপাহীরপাড়া এলাকার মো. ইসলামের দুই ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)। সিপাহীরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গত ২৮ নভেম্বর ৮ বছরের শিশুর খৎনা করার উদ্দেশ্যে ছোট মহেশখালীর সিপাহীর পাড়াস্থ মেসার্স জাহেদ মেডিকোতে নিয়ে গেলে জয়নাল আবেদীন নামে পল্লী চিকিৎসক খৎনা করার সময় শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় বাবা-মা তাকে অনত্র হাসপাতালে ভর্তি করান। ওই ঘটনার পর পল্লী চিকিৎসক ও তার সহযোগী শিশুটির বাবা-মাকে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। গত ১০ ফেব্রুয়ারি শিশুর বাবা বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় মামলা দায়ের করেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD