বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের

গণস্বাস্থ্য থেকে আরো কিট নিলো বিএসএমএমইউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) আরো অ্যান্টিবডি কিট সরবরাহ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। তাদের চাহিদা অনুযায়ী আরো ৯০টি অ্যান্টিবডি কিট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট জি আর কোভিড-১৯ র‍্যাপিড ডট বল্ট প্রকল্পের সমন্বয়কারী ডা. অধ্যাপক মহিব উল্লাহ খোন্দকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আরো ৫০০ সেলাইভা কালেকশন ডিভাইস জমা দেওয়া হবে। আর সেটা বৃহস্পতিবারের মধ্যে আমরা দিতে পারব।

তবে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে যতটা সম্ভব তাড়াতাড়ি অ্যান্টিবডি কিটের ফলাফল জমা দিতে পুনরায় বিশেষভাবে অনুরোধ করেন অধ্যাপক মহিব উল্লাহ।

এর আগে গত সোমবার বিএসএমএমইউ কর্তৃপক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার জন্য আরো কিটের চাহিদার কথা জানায়। তার পরই নতুন করে কিট হস্তান্তর করলো গণস্বাস্থ্য কেন্দ্র।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ওই দিন গণমাধ্যমকে বলেন,গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় শেষ হয়েছে। তবে সুষ্ঠুভাবে কাজটি শেষ করতে আরো কিছু কিট লাগবে। চাহিদা অনুযায়ী কিট জমা দিলে আগামী সপ্তাহের শুরুর দিকে প্রাপ্ত ফলাফলের প্রতিবেদন জানানো হতে পারে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD