শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল কার্ড দিতে গিয়ে বিএনপির তেল ফুরিয়ে গেছে : নাহিদ ইসলাম ড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ গ্যাসচালিত যানবাহনের ভাড়া আগের মতোই থাকবে: সড়ক পরিবহনমন্ত্রী বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে: পাটমন্ত্রী জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর বর্তমান সরকারকে ভূতে ধরেছে : জকসু ভিপি বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

গরমে বাইরে বের হলে সঙ্গে যা রাখা জরুরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

গরমের তীব্রতা বাড়ছে। দিনের বেলা ঘর থেকে বের হওয়াটা কষ্টকর। তবু জীবিকার প্রয়োজনসহ নানা কারণে আমাদের ঘর থেকে বের হতে হয়। রোদের তাপে বাড়ে ঘাম, ঘামে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে যায়। ফলে অনেকেই দুর্বল হয়ে যান। গরমে নিজেকে সুস্থ ও সুরক্ষিত রাখতে; বাইরে বের হওয়ার সময় সঙ্গে রাখতে হবে কিছু জিনিস। চলুন জেনে নেওয়া যাক সেগুলো—

ছাতা

অনেকের ধারণা ছাতা কেবল বর্ষাকালেই ব্যবহার করা হয়। আসলে তা নয়। ছাতা শুধু বৃষ্টি থেকেই নয়, আমাদের রক্ষা করে রোদ থেকেও। তাই গরমের তীব্রতায় প্রখর রোদের হাত থেকে বাঁচতে ছাতা রাখুন সঙ্গে। যদি মাথার ওপর গরমে সূর্যের চোখ রাঙানি থাকে, তবে ছাতাটা মেলে দিন। এতে আপনি অনেকটাই সতেজ থাকবেন।

টিস্যু পেপার

গরমে সঙ্গে টিস্যু পেপার রাখাও জরুরি। অবশ্য শুধু গরমে নয়, সব সময়েই বাইরে বের হওয়ার আগে সঙ্গে টিস্যু পেপার রাখবেন। তবে গরমের সময় বেশি জরুরি কারণ, এটি আপনাকে ঘাম মুছতে সাহায্য করবে। অতিরিক্ত ঘামের কারণে অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হলে তা থেকে একটু হলেও আরাম দেবে এই টিস্যু পেপারের ব্যবহার।

সাদা কাপড়

অনেকে সঙ্গে ছাতা রাখতে সমস্যা বোধ করেন। তাদের জন্য উপকারী একটি উপায় হতে পারে সাদা রঙের কাপড়ের ব্যবহার। মাথায় সাদা ওড়না বা টুপি ব্যবহার করতে পারেন। এতে রোদের তীব্রতা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।

রোদ চশমা

রোদ থেকে বাঁচতে আপনাকে সাহায্য করবে রোদ চশমা। এটি দেখতে যেমন ফ্যাশনেবল, তেমনই কার্যকরী। তবে ভুল করেও সস্তার রোদ চশমা কিনতে যাবেন না। এ ধরনের চশমা কোনো উপকার তো করেই না বরং চোখের বারোটা বাজায়। তাই একটু দাম দিয়ে হলেও ভালো মানের এবং পরিচিত ব্র্যান্ডের রোদ চশমা কিনুন। এতে রোদের ক্ষতি থেকে বাঁচা সহজ হবে।

পানির বোতল

যদিও এখন রমজান মাস, তবে বাইরে বের হলে এক বোতল পানি সঙ্গে রাখতে পারেন। না খেলেও অনেক সময় মুখে সামান্য পানি ছিটিয়ে দিলে সস্তি পাওয়া যায়। তাই সঙ্গে এক বোতল পানির বোতল রাখতে পারেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD