বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে বাধা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন ৫০৭ কোটি টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল: জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ভবিষ্যত্ নিয়ে অতিচিন্তা তাওয়াক্কুল পরিপন্থী মামলার ভারে ‘কাতর’ আদালত প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ মোদি, শাহ ও জ্ঞানেশের পদত্যাগ দাবি কংগ্রেসের তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

গরীবরা কিনতে পারবে না, এমন ওষুধ আমি খাব না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু দেশে ওষুধের দাম বেশি হওয়ার প্রতিবাদে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তার সাফ কথা, যে ওষুধ আমার দেশের সাধারণ মানুষ কিনে খেতে পারবে না, সে ওষুধ আমিও গ্রহণ করবো না। এক্ষেত্রে যদি আমার মৃত্যু হয় তাহলে কোনো আফসোস থাকবে না।

ডা. জাফরুল্লাহ বলেন, চিকিৎসকরা আমার জন্য একটি এন্টিবায়োটিক ইনজেকশন নিয়ে এসেছে, যার দাম ৮ হাজার টাকা। এর দশটি ডোজ নিতে হবে, অর্থাৎ দাম পড়বে ৮০ হাজার টাকা। এই ওষুধ কি কোনোভাবেই আমার দেশের সাধারণ মানুষ কিনতে পারবে? অবশ্যই তাদের এই সামর্থ্য নেই। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি, এত দামি ওষুধ আমি শরীরে নেব না।

তিনি আরো বলেন, দামের কথা বলায় হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে বিনামূল্যে ওই ওষুধ ব্যবহার করার অনুরোধ করেছে, আমি তাদেরকে না করে দিয়েছি। কারণ আমি তো আমার জন্য বলছি না, দেশবাসীর জন্য বলছি। দাম যখন কমবে, অসহায় আর গরীব মানুষের নাগালে আসবে, তখনই ওষুধ গ্রহণ করবো। প্রয়োজনে মরে যাব তাও আমার অবস্থান থেকে নড়বো না। দেশের ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে এটা আমার প্রতিবাদ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD