শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গহনা বিক্রি করে টাকা না দেওয়ায় স্ত্রীর কব্জি কাটল স্বামী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

হবিগঞ্জের মাধবপুরে সোনার গহনা বিক্রি করে টাকার না দেওয়ায় ফাইমা বেগম (২৩) নামে এক নারীর হাতের কব্জি কেটে দিয়েছে তার স্বামী।

শুক্রবার সকালে এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এর আগে রাতে মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ফাইমা ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি লাখাই উপজেলার গুণিপুর গ্রামে।

ফাইমার বড় ভাই আজিজুর রহমান জানান, দুই বছর আগে শামীম মিয়ার কাছে ফাইমাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় শামিম তার স্ত্রীকে টাকার চাপ দিত। একাধিকবার তারা টাকা দিয়েছেন। এরপরও ফাইমাকে শারীরিকভাবে নির্যাতন করত শামীম। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়েছে।

তিনি জানান, সম্প্রতি ঘরে রাখা সোনার গহনা বিক্রি করে টাকার জন্য চাপ দেয় শামীম। কিন্তু ফাইমা টাকা না দেওয়ায় শামীম তাকে মারপিট করে। এক পর্যায়ে শামীম ঘরে থাকা দা দিয়ে ফাইমার হাতে কোপ দিয়ে কব্জি কেটে ফেলে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান এ বিষয়ে এখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD