বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রেল নেটওয়ার্কে যুক্ত হবে দেশের সব জেলা: রেলমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে বিবাহ-তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হবে: আইনমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ বিনা সুদে ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার ১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

গাঁটে ব্যথায় ভুগছেন? মেনে চলুন এই নিয়মগুলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

মানব শরীরে ইউরিক অ্যাসিড রয়েছে। তবে তা স্বাভাবিকের গণ্ডি ছড়ালেই বিপদ ঘটে। সেক্ষেত্রে এই উপাদান ক্রিস্টাল হিসেবে পায়ের বিভিন্ন গাঁটে গাঁটে জমে যায়। এতেই শুরু হয় অসহ্য যন্ত্রণা। বেশ কিছু উপায় আছে যেগুলো মেনে চললে খুব সহজেই এই ব্যথার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরিক অ্যাসিডকে বশে রাখতে চাইলে সবার প্রথমে পাঁঠার মাংস বা অন্যান্য ফাস্টফুড খাওয়া ছাড়তে হবে। পাশাপাশি সামুদ্রিক মাছ, কাঁকড়াও খাওয়া চলবে না একেবারেই।

মদ, বিশেষত বিয়ারের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। পাশাপাশি খাওয়া যাবে না কোল্ড ড্রিংকসের মতো মিষ্টি পানীয়। এসব খাবার এবং পানীয়ের থেকে দূরে থাকলেই উপকার পাবেন হাতেনাতে।

ইউরিক অ্যাসিড বেশি থাকলে কমলাসহ সবুজ সবজি খেতে হবে। এতে রয়েছে বিটা ক্যারোটিন এবং লিউটিন নামে দুই অ্যান্টি-অক্সিডেন্ট। এই দুই অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমায়।

মাশরুমে রয়েছে বিটা গ্লুকান নামে একটি উপাদান। এটি ইউরিক অ্যাসিড লেভেল কমাতে দারুণ ভাবে সাহায্য করে। ইউরিক অ্যাসিডের ব্যথা-যন্ত্রণা কমানোর কাজেও এই উপাদানের জুড়ি মেলা ভার।

শুধু ডায়েটে পরিবর্তন আনলেই চলবে না। শরীরের পরিস্থিতির ওপর বিচার করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভবনা থাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD