গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭ কেজি ৭ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় ২ টি সিএনজি জব্দ করা হয়।
সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ আগস্ট) সকালে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ১৭ কেজি ৭ গ্রাম গাঁজা ও ২টি সিএনজি জব্দ করাসহ ৭ জন মাদক করবারি আটক করে।
আটককৃত হলেন, লালমনিরহাট জেলার মামুন মিয়া (২২), মমিদুল হক (২৩), রাজিনুর রহমান (২৩), শ্রী বিশাদ রায় (২৫) সঞ্জিব রায় (২১),নুরুজ্জামান (৪০)ও গাইবান্ধা জেলার পাভেল সরকার (২৬)।
তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।