বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা : সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধৈর্য ধরে পারফরম্যান্স দেখার আহ্বান অর্থমন্ত্রীর হাজার কিলোমিটার দূর থেকে আসা লোভী বিদেশিদের স্থান হবে সমুদ্রের তলদেশে আকাশ-জল ও স্থলের মতো পরমাণু ও মিসাইল কার্যক্রমকেও রক্ষা করবে ইরান মার্কিনিদের অবরোধ আর সহ্য করা হবে না, জবাব দেওয়ার হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ নৌকাসহ ৭ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ১২ অক্টোবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার গাইবান্ধা-৫ শূন্য আসনের উপনির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) কমিশন বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অতিরিক্ত সচিব বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ১২ অক্টোবর।

উল্লেখ্য, গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম প্রয়াত ডেপুটি স্পিকারের আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন। এতে উল্লেখ করা হয়- জাতীয় সংসদের সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২৩ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD