শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: স্বামী-স্ত্রীসহ নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। দগ্ধ ও আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। আহত ব্যক্তিদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর লাগা আগুনে পাশাপাশি চারটি বাসার প্রায় ৫০টি টিনশেড ঘর পুড়ে গেছে।

নিহতরা হলেন- মিলন মিয়া (৪৭) ও তার স্ত্রী মুন্নি (৩০)। অন্য দুজন হলেন-প্রতিবেশী ফরহাদ হোসেন (৪০) ও আউয়াল (৩২)। মিলন ও মুন্নি গার্মেন্টস কর্মী। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সন্ধ্যাইলপুর গ্রামে। আর ফরহাদ ও আউয়াল মিলন-মুন্নির দম্পতির পাশের কক্ষে ভাড়া থাকতেন। ফরহাদের বাড়ি গোবিন্দগঞ্জ থানার জরিপপুরে। আর আউয়ালের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জগন্নাথপুরে।

কালিয়াকৈরের দমকল বাহিনীর স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৭টার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD