রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

গাজীপুরে চলন্ত বাসে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

গাজীপুর মহানগরীর কাশিমপুরের জিরানী বাজার এলাকায় একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৯ টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে বাসের ভেতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়।

আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটক করতে পুলিশ চেষ্টা করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD