শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ওই কারখানার নিরাপত্তা কর্মী কাজল কুমার ও বিপ্লব বলেন, ‘দুপুরে হঠাৎ কারখানার নিচতলার এক্সেসোরিস গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

রিপন গ্রুপ অব ইন্ডাস্ট্রি নামের কারখানাটির শ্রমিক হাবিব বলেন, ‘আমাদের এই কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। হঠাৎ নিচতলায় আগুন লাগলে আমরা সবাই নিরাপদে বের হয়ে যাই। এখন আগুন আরো বেড়েছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালন আবদুল হামিদ বলেন, ‘তাৎক্ষণিকভাবে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। তবে আগুন বাড়তে থাকায় জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের কষ্ট হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD