শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাজীপুরে বাসে ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২

গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া লেভেলক্রসিংয়ে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে প্রিয়া আক্তার (১৮) নামের একজনের নাম জানা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এর আগে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুরের সাতখামাইর ও কাওরাদ রেলস্টেশনের মধ্যবর্তী মাইজপাড়া লেভেলক্রসিংয়ে ঢাকা থেকে নেত্রকোনাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পোশাক শ্রমিক বহনকারী একটি বাসের ধাক্কা লাগে। এতে ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে শ্রীপুরের টেপিরবাড়ী এলাকার জামান ফ্যাশনের শ্রমিকরা কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত আরো ৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD