শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাজীপুরে রিসোর্টে বিষাক্ত মদপান: তিনজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুরের সারাহ রিসোর্টে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর ঘটনায় ‘মদ সরবরাহকারী’ মো. জাহিদ মৃধাকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদ বরিশালের আগৈলঝাড়ার আমবৌলা গ্রামের মৃত তৈয়ব আলী মৃধার ছেলে।

শুক্রবার সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

তিনি জানান, গত ২৮ জানুয়ারি ঢাকার এশিয়াটিক মার্কেটিং কোম্পানির আওতাধীন ফোর থট পিআর প্রতিষ্ঠানের ৪৩ জন কর্মকর্তা গাজীপুরের শ্রীপুর থানার সারাহ রিসোর্টে বেড়াতে আসেন। সেখানে তিনদিন অবস্থানকালে তারা বিভিন্ন খাদ্যদ্রব্যের পাশাপাশি মদও পান করেন। ৩০ জানুয়ারি দুপুরে গাড়িতে ঢাকা ফেরার পথে তাদের মধ্যে ১৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করার পর ওই রাতেই কাইসার আহাম্মেদ নামে একজন সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান। পরদিন ৩১ জানুয়ারি সিহাব জহির এবং ১ ফেব্রুয়ারি একেএম শরীফ জামান ভূইয়া নামে আরও দুজন মারা যান।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত শুরু করে প্রাথমিকভাবে জানতে পারে নিহতরা বিষাক্ত মদ পান করে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা করে। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করে বৃহস্পতিবার ঢাকার নিকুঞ্জ এলাকা থেকে জাহিদ মৃধাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জাহিদ ভেজাল মদ সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. আমিনুল ইসলাম ও ডিবি পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD