বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ভোট গণনা কীভাবে হয়, কখন থেকে ফল জানা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রতিটি অঙ্গরাজ্য নিজেদের নির্বাচনের দায়িত্বে থাকে। ভোট গণনা ও প্রক্রিয়াকরণের জন্যও অঙ্গরাজ্যভেদে আলাদা নিয়ম রয়েছে। কিছু অঙ্গরাজ্যে নির্বাচনের দিনের আগেই আগাম ভোট গণনার প্রস্তুতি ও প্রক্রিয়াকরণ করা হয়। অন্য অঙ্গরাজ্যগুলোতে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর এ কাজ শুরু হয়।

স্থানীয় নির্বাচন কর্মকর্তারা প্রতিটি ভোট যাচাই, প্রক্রিয়াকরণ ও গণনা করেন। এ পুরো প্রক্রিয়াকে বলা হয় ‘ক্যানভাসিং’।

অধিকাংশ অঙ্গরাজ্যে নির্বাচনের পর আনুষ্ঠানিক নিরীক্ষার নিয়ম রয়েছে। এ নিরীক্ষায় ব্যালট হাতে গুনে মেশিনে গণনা করা ফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। তবে অঙ্গরাজ্যভেদে এ নিয়মে পার্থক্য রয়েছে।

ভোট গণনায় কারা অংশ নিতে পারবেন, কোন ক্রমে ভোট প্রক্রিয়াকরণ হবে এবং প্রক্রিয়ার কোন অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এসব বিষয়ে প্রতিটি অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে।

প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলে ভোট গণনায় দেরি হতে পারে। এমন পরিস্থিতিতে পুনর্গণনা কিংবা আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও তৈরি হয়।

কখন জানা যাবে ফল

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর (বাংলাদেশ সময় ৫ নভেম্বর ভোর ৫টা) প্রাথমিক ফল আসতে শুরু করবে। বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটকেন্দ্র বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী কয়েক ঘণ্টায় প্রাথমিক চিত্র পাওয়া যেতে পারে। কিছু অঙ্গরাজ্যের ফলকে মার্কিন সংবাদমাধ্যম বিজয়ী নির্ধারণের মতো করে ঘোষণা করতে পারে। তবে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে চূড়ান্ত পূর্বাভাস আসতে সময় লাগতে পারে।

সামগ্রিক ফল কখন জানা যাবে, তা নির্ভর করবে প্রতিদ্বন্দ্বিতা কতটা হাড্ডাহাড্ডি হচ্ছে এবং কোন অঙ্গরাজ্যের ফল নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তার ওপর।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD