শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গাজীপুরে সেফহোম থেকে পালাল ১৪ কিশোরী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

গাজীপুরে নিরাপদ আবাসন কেন্দ্রের (সেফহোম) জানালার গ্রিল কেটে ১৪ কিশোরী পালিয়ে যাওয়ার পর সাতজনকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) মধ্যরাতে গাজীপুর নগরের ভোগড়া মোগড়খাল এলাকায় অবস্থিত মহিলা বিষয়ক অধিদফতরের পরিচালনাধীন মহিলা, শিশু ও কিশোরীদের নিরাপদ আবাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গাজীপুর মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক শাহানাজ আক্তার জানান, ভবনের তৃতীয় তলার স্টোর রুমের জানালার গ্রিল কেটে ১৪ কিশোরী পালিয়ে যায়। কেন্দ্রে থাকা ৩৪ জন নিবাসীর মধ্যে ১৪ জন কীভাবে গ্রিল কেটে পালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পরপরই জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে ৭ কিশোরীকে উদ্ধার করে সদর থানা পুলিশ। অন্যদের উদ্ধারে পুলিশ-প্রশাসনের চেষ্টা অব্যাহত রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD