শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন পাঞ্জাবি গায়ক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক রাজবীর জওয়ান্দা এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত ২৭ সেপ্টেম্বর হিমাচলপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এ শিল্পী। সেই সময় থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজবীর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাশাপাশি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন গায়ক। দুর্ঘটনার পরে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল তাকে। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়, দুর্ঘটনায় মাথা এবং মেরুদণ্ডে গুরুতর চোট লেগেছিল রাজবীরের। ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছিল তাকে।

পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম রাজবীর জওয়ান্দার হিট গানের তালিকা সুদীর্ঘ। ‘কালি জওয়ান্দে দি’-সহ বেশ কয়েকটি পাঞ্জাবি ছবির গানের জন্যও তিনি পরিচিত।

এদিকে কনসার্টের মাঝেই বন্ধু রাজবীরের জন্য আরোগ্য কামনা করেছিলেন দিলজিৎ দোসাঞ্জ। তার অনুরাগীদের রাজবীরের জন্য প্রার্থনার আবেদন করেছিলেন দিলজিৎ।

দিলজিৎ বলেছিলেন, ‘রাজবীর অসাধারণ একজন মানুষ। আমার বিশ্বাস আজ পর্যন্ত কোনও বিতর্কে জড়ায়নি এবং সকলকে খুব ভালোবেসেছে। দয়া করে তার জন্য প্রার্থনা করুন। আমরা কারও জন্য প্রার্থনা করলে, ঈশ্বর সবসময় শোনেন। সকলকে ধন্যবাদ।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD