শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গার্ডারচাপায় নিহত রুবেলের অপেক্ষায় পরিবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারে গার্ডার চাপা পড়ে নিহত রুবেল হোসেনের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

মঙ্গলবার (১৬ আগস্ট) নিহতের স্বজনরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৪ আগস্ট) ঢাকার উত্তরায় তার ছেলে হৃদয় আলীর বউভাত শেষে প্রাইভেটকারে করে ছেলে ও বউকে পৌঁছে দেওয়ার জন্য রওনা দেন তিনি। পথিমধ্যে গার্ডারচাপায় তার মৃত্যু হয়। এ সময় আহত হন তার ছেলে হৃদয় আলী ও তার বউ।

নিহত ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত তারা চাঁদ আলীর ছেলে আইয়ুব আলী ওরফে রুবেল হোসেন।

নিহতের স্বজনরা জানান, প্রায় ২২ বছর আগে গার্মেন্টসে চাকরি জন্য গ্রাম থেকে ঢাকায় চলে যান রুবেল। সেখানে দীর্ঘদিন চাকরির পর বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেন। গত ১০ থেকে ১২ দিন আগেও তিনি গ্রামে এসেছিলেন।

রুবেল হোসেনের বোন আদুরি খাতুন বলেন, আমার আরেক ছোট ভাই ইয়াহিয়া মরদেহ আনতে ঢাকায় পৌঁছেছেন। সে বাড়িতে মোবাইল করে বলেছে, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষে গ্রামের বাড়িতে রওনা হবে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা সাতজনের মধ্যে পাঁচজন নিহত হয়।

নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। বেঁচে যাওয়া দুইজন হচ্ছেন নবদম্পতি হৃদয় ও রিয়া মনি। গত শনিবার তাদের বিয়ে হয়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD