শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের সংশোধিত প্রতিরক্ষা নতুন আইনে প্রভাব পড়বে প্রায় প্রতিটি খাতে মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম

গুমের তালিকার ৭৬ জনের মধ্যে ১০ জনকে পাওয়া গেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে গুম হওয়া যে ৭৬ জনের তালিকা দেওয়া হয়েছে, এর মধ্যে ১০ জনকে খুঁজে পাওয়া গেছে। বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ যে ৭৬ জনের তালিকা দিয়েছে, সেই তালিকায় আজ থেকে ২০ -২৫ বছর আগে গুম হওয়া ব্যক্তিরও নাম রয়েছে। আমরা যখন সরকারে ছিলাম না, সেই সময়ের নামও রয়েছে। সেখানে কল্পনা চাকমার নাম রয়েছে।

তিনি জানান, গুমের তালিকার ৭৬ জনের মধ্যে ১০ জনের খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ২৮ জন দাগী আসামিও রয়েছে। তারাও বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতে পারে। আবার এর মধ্যে একটি মেয়ের নাম ছিল, যার মা অভিযোগ করেছিলেন, সে গুম হয়েছে। পরে দেখা গেল মেয়েটি পালিয়ে বিয়ে করেছে। শাপলা চত্ত্বরে হেফাজতের আন্দোলনের সময় নিখোঁজ হওয়া এমন ১০-১২ জন পরে ফিরে ফিরে এসেছে।

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেত ঢাকা সফরের সময় গুম হওয়া ব্যক্তিদের জন্য কোনো বিশেষ সংস্থা গঠনের দাবি জানাননি। তিনি এক্ষেত্রে একটি মেকানিজমের কথা বলেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD