শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলশানে ই‌ন্ডিয়া কালচারাল সেন্টার উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

রাজধানীর গুলশান-২ এ‌ভি‌নিউ এলাকায় ই‌ন্ডিয়া কালচারাল সেন্টার উদ্বোধন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান-২ পুরাতন ই‌ন্ডিয়া হাউজ, এ ই কে, ১৪ ভবনের নতুন নামকরণ করা হয় ই‌ন্ডিয়া কালচারাল সেন্টার।

সেন্টার‌টি উদ্বোধনী অনুষ্ঠানে অন্য‌দের ম‌ধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ই‌ন্দিরা গান্ধী কালচারাল সেন্টা‌রের প‌রিচালক নীপা চৌধুরীসহ ঊর্ধ্বতন কমকর্তারা।

উদ্বোধনের পর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

উদ্বোধনী অনুষ্ঠানে এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশ ও ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশীদার। দুই দেশের একইরকম সংস্কৃতি মূল্যবোধ রয়েছে। এই সাংস্কৃতিক কেন্দ্র দুই দেশেরই সংস্কৃতি বিকাশে ভূমিকা রাখবে। বাংলাদেশের স্বাধীনতার মাসে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।

বৃহস্পতিবার সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সকালে বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বঙ্গবন্ধু এয়ারবেজে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন৷

সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD