বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলিবিদ্ধের নাটক সাজাতে শরীরে লোহা ঢোকান সজিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

নিজেই ছুরি চালান নিজের শরীরে। এরপর শরীরে গর্ত করে সেখানে লোহার টুকরো ঢুকিয়ে দেন। সেই লোহার টুকরোকে বলা হয় গুলি। এরপর প্রচার করা হয় প্রতিপক্ষের গুলিতে তিনি বিদ্ধ হয়েছেন।

নরসিংদীতে আলোচিত ইউপি সদস্য আরিফ পাঠান হত্যা মামলার আসামিদের ফাঁসাতে শুক্রবার এই নাটক করেন মামালার সাক্ষী।
আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। এর আগে শুক্রবার দুপুরে নরসিংদী জেলা হাসপাতালে এসে সজিব মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে চিকিৎসক এবং সংবাদকর্মীদের কাছে দাবি করেন। এরপর তদন্তে নেমে পুলিশ এ নাটকীয় ঘটনার উন্মোচন করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, ২০১৫ সালে নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদেও গুলিতে হত্যার শিকার হন পুটিয়া ইউপি সদস্য আরিফ পাঠান। ওই হত্যা মামলার সাক্ষী সজিব মিয়া গত ১১ অক্টোবর আদালতে এসে মামলার সাক্ষ্য দেন। পরদিন ওই হত্যা মামলার চার আসামির নাম উল্লেখ করে জীবন নাশের হুমকিতে আছেন দাবি করে মাধবদী থানায় জিডি করেন। এরপর গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় নির্জন একটি পুকুর পড়ে গিয়ে মামুন নামে তার বন্ধুর সহায়তায় ছোট চাকু দিয়ে নিজের বুকের ডানপাশে নিজেই ছিদ্র করে তার ভেতরে লোহার ছোট টুকরা ঢোকায় সজিব। ঘটনার পর সজিব তার বন্ধু মামুনকে হাসপাতালে নিয়ে যেতে বলে।

হাসপাতালে এসে স্বজন, ডাক্তার এবং সাংবাদিকদের সামনে সজিব দাবি করে- ইউপি সদস্য হত্যা মামলার সাক্ষ্য দেওয়ায় ওই মামলার আসামিরা তাকে গুলি করে। এই ঘটনা শোনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কোনো প্রকার অস্ত্রোপাচার ছাড়াই আহত সজিবের বুকের চামড়ার নিচ থেকে লোহার টুকরো বের করে তাকে ছাড়পত্র দেন চিকিৎসক।

এই ঘটনার নাটকের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা জানতে দুজনকে জিজ্ঞাসাবাদের আটক রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD