বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

গুলিস্তানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ২ হাজার একশ পিস ইয়াবাসহ নাজমা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

শনিবার (৩১ জুলাই) দুপুরে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিস্তান এলাকায় এক নারী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক সেখানে অভিযান শুরু করে পুলিশের একটি দল। অভিযানের এক পর্যায়ে শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে নাজমা নামের এক নারীর নিকটে থাকা একটি শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ হাজার ১০০ পিস ইয়াবা। এরপর গ্রেফতার করা হয় নাজমাকে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নাজমা এই ইয়াবা গুলিস্তান ও আশপাশ এলাকায় বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD