বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) গৌরীপুর রেলওয়ে জংশনে হোম সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি শনিবার সকালে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে হোম সিগন্যাল এলাকায় আসতেই এক অজ্ঞাত নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

গৌরীপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আশরাফ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা এই মুহূর্তে বলতে পারছিনা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD