বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ সোনিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় সোনিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে পাঁচজনই মারা গেছেন। বাকি একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সেখানে প্রথমে দগ্ধ শিশু মারিয়ামের (৮) মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মো. ইয়াসিন (১২)।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD