শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্রীষ্মেই প্যারিস সেইন্ট জার্মেই ছাড়ছেন কাভানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

 

চলতি গ্রীষ্মেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন এডিনসন কাভানি। আগামী আগস্টে চ্যাম্পিয়নস লিগ শেষে চুক্তির মেয়াদ শেষ হলে কাভানির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না প্যারিসের এই জায়ান্ট ক্লাব। খবরটি নিশ্চিত করেছেন পিএসজি’র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।

পিএসজি’র রেকর্ড ২০০ গোলের মালিক কাভানির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। গেল এপ্রিলে বাতিল হয়ে গেছে ফরাসি লিগ ওয়ানও। কিন্তু এখনও বাকি রয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের খেলা।

দর্শক শূন্য স্টেডিয়ামে মিনি টুর্নামেন্ট আকারে ইউরোপ সেরাদের লড়াইয়ে পর্দা নামবে আগস্টে। এজন্য ক্লাবটিতে এখনও রয়ে গেছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

এর আগে জানুয়ারিতে কাভানিকে দলে টানতে চেয়েছিল স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিও তাকে কিনতে আগ্রহী।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ফুটবল স্থগিত হওয়ার আগেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। মহাদেশীয় এ টুর্নামেন্টের জন্য ২২ জুন অনুশীলনে ফিরবে ফরাসি চ্যাম্পিয়ন এই ক্লাবটি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD