শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু, হাসপাতালে আরো ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হচ্ছেন- টাংগাইলের নাগরপুর উপজেলার চিন্তিতপুর গ্রামের হাফিজুর রহমান (৩০) ও তার মা হাসনা বেগম (৫৫)।

নিহত অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নাগরপুর থকে ‘নিউ ভিলেজ’ লাইন পরিবহনের মিনিবাস ঢাকায় যাচ্ছিল। ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয় বাসটি। ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে। হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি হামিদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD