শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘন ঘন আঙুল মটকান, আসুন জেনে নিই কী হতে পারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কথার ফাঁকে বা কাজের মাঝে আঙুল মটকানোর অভ্যাস রয়েছে অনেকের। দুই আঙুলের চাপে হওয়া ওই আওয়াজেই স্বস্তি পান অনেকে। এই অভ্যাস ঘিরে নানাবিধ ধারণা রয়েছে। কেউ বলেন, হাতের গাঁটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ আবার ভাবেন, দুই আঙুলের ঘর্ষণে এই শব্দ হয়।

বছরের পর বছর ধরে এই অভ্যাস নিয়ে নানা ভুল ধারণা জমেছে। কিন্তু চিকিৎসকদের মতে, বাস্তব চিত্রটা এমন নয়।

সম্প্রতি ফ্লোরিডার অস্থিরোগ চিকিৎসক ডেভিড আব্বাসি তার সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। আঙুল মটকানো থেকে উৎপন্ন আওয়াজ কীভাবে তৈরি হয়, তার ফলাফল কী, সেসব বিষয়ে বিস্তারিত বলেছেন সেখানে।

আঙুল মটকানোর সময় যে শব্দ শোনা যায়, তা আসলে হাড়ের সঙ্গে হাড়ের সংঘর্ষের কারণে তৈরি হয় না।
গাঁটগুলোর ভেতরে যে বিশেষ তরল থাকে, তার মধ্যে গ্যাস মিশে থাকে। হঠাৎ করে আঙুল টানলে বা চাপ দিলে সেই তরলের ভেতরের চাপে হেরফের হয়। তখন ছোট ছোট গ্যাসের বুদ্বুদ তৈরি হয় এবং মুহূর্তের মধ্যেই ভেঙে যায়।

সেই ভাঙনের সময়ই ওই পরিচিত শব্দটি শোনা যায়। অর্থাৎ শব্দটা তৈরি হয় গাঁটের ভেতরে পরিবর্তনের কারণে, হাড়ের ক্ষয়ের জন্য নয়।

চিকিৎসক বলছেন, গবেষণাতেও এমন কোনো প্রমাণ মেলেনি যে আঙুল মটকালে তা থেকে আর্থরাইটিস হতে পারে। তবে বারবার এবং জোরে জোরে আঙুল মটকানোর অভ্যাস থেকে অন্য সমস্যা হতে পারে। অতিরিক্ত টান পড়লে গাঁটের চারপাশের নরম টিস্যু দুর্বল হয়ে যেতে পারে।

সময়ের সঙ্গে হাতে জিনিস ধরার শক্তি কিছুটা কমে যেতে পারে। অর্থাৎ অভ্যাস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমস্যার।
সূত্র : আনন্দবাজার ডট কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD