শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঘরে প্রিয়জনকে নিয়ে ‘নিরাপদ’ ঈদের প্রত্যাশা সাকিব-তামিমদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১

দীর্ঘ সিয়াম সাধনার পর আজ ঈদুল ফিতর। আজকের দিনটি বিশ্বের প্রতিটি মুসলমানের জন্য বিশেষ আনন্দের। এক বছর ধরে এই দিনটার অপেক্ষা থাকে মুসলিম হৃদয়ে।

গতবারের মতো এবারও অন্যরকম এক আবহে এবার এসেছে ঈদ। করোনাভাইরাস পাল্টে দিয়েছে যাপিত জীবনের সবকিছুই। বিধিনিষেধের মধ্যে ঈদ পালন করতে হচ্ছে।

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ‘নিরাপদ’ ঈদের প্রত্যাশা থাকল সাকিব-তামিমদের ফেসবুক পোস্টে। ঈদ মোবারক জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)।

ফেসবুকে স্ত্রী-সন্তানসহ নিজ পরিবারের একটি ছবি দিয়ে তামিম ইকবাল জানালেন শুভেচ্ছা। ওয়ানডে অধিনায়ক লিখলেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’

শুভেচ্ছা জানালেন সাবেক অধিনায়ক মুশফিকও। নিজের একটি ছবিতে শুভেচ্ছা বার্তা লিখেছেন তিনি। একইভাবে নিজের একটি ছবি দিয়ে ভেরিফাইড ফেসবুক পেজে শুভেচ্ছা জানান জাতীয় দলের আরেক তারকা রুবেল হোসেন। ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব আল হাসানও। ভারতে আইপিএল থেকে ফিরে তিনি রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন।

বৃহস্পতিবার রাত দশটার দিকে ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও জানাল ঈদ উল ফিতরের শুভেচ্ছা। টুইটারে শুভেচ্ছা বার্তার ছবিতে ফাফ ডু প্লেসিসদের সঙ্গে দেখা মিলল টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হককেও। এই করোনার দুঃসময়ে সবার একটাই প্রার্থনা, সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন!

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD