রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির ট্রাম্পকে হত্যার ‘ভয়ংকর ষড়যন্ত্র’ এফবিআই রুখল কিভাবে? যুক্তরাজ্য ও তিন মুসলিম দেশকে ধন্যবাদ জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা

ঘুমন্ত মাকে পেট্রল দিয়ে পুড়িয়ে মারল ছেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল কেনার টাকা না দেয়ায় পেট্রল দিয়ে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার ঢাকার শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়ে তার। এ ঘটনায় ছেলে হানিফ মিয়াকে (১৪) আটক করেছে পুলিশ। হানিফ পৌর শহরের সদাগর ওরফে সদা মিয়ার ছেলে।

অভিযোগ ও থানা সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর সকালে মোটরসাইকেল ক্রয় করার জন্য হানিফ তার মা মোছা. হনুফা বেগমের (৪০) কাছে টাকা চায়। টাকা না দেয়ায় হানিফ গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মায়ের শরীরে পেট্রল ছিটিয়ে গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরে বাড়ির লোকজন হনুফা বেগমকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতাল পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হনুফার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জন ইন্সটিটিউটে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে হনুফার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতর বড়ভাই দুলাল মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে হানিফ মিয়াকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD