শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

ঘুম থেকে ডেকে তুলে দুইজনকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাইয়ে ঘুম থেকে ডেকে তুলে দুইজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গতরাত ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুভাষ তনচঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তনচঙ্গ্যা (৩২)।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র সন্ত্রাসী ধনঞ্জয় চাকমার বাড়িতে আসে। তারা ধনঞ্জয় ও সুভাষকে ঘুম থেকে ডেকে তুলে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

নিহত ধনঞ্জয় গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে এবং সুভাষের বাড়ি রাজস্থলী উপজেলায়। তিনি সেখানকার ছাখ্যং গ্রামের মৃত কালাচান তনচঙ্গ্যার ছেলে। সুভাষ সপরিবারে ওয়াগ্গা ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি ধনঞ্জয়ের বাসায় ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত দুইজনই পাহাড়ের আঞ্চলিক দল জনসংহতি সমিতির সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলাকারীরাও অন্য কোনো আঞ্চলিক দলের কর্মী ও প্রতিপক্ষ।

পুলিশের কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে। প্রাথমিকভাবে সুভাষের শরীরে দুইটি এবং ধনঞ্জয়ের শরীরে পাঁচটি গুলির চিহ্ন দেখা গেছে।

তবে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেও এই সম্পর্কিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ফলে নিহত দুই ব্যক্তি জনসংহতি সমিতির কোনো গ্উপের সদস্য কিনা, কিংবা হলো কোন গ্রুপের- সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD