শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চকরিয়ায় আ.লীগের ৭ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

কক্সবাজারের চকরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন কোনাখালী ইউনিয়নের দিদারুল হক সিকদার, পূর্ববড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন, কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়নের মো. সাইকুল ইসলাম, কাকারা ইউনিয়নে মো. সাহাব উদ্দিন ও ইছমত-ই-এলাহী।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চকরিয়া উপজেলার আট ইউনিয়নে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যে সাতজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD