চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে নতুন করে আরও ৩৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন তিনজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৩০ জন।
সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বী বিষয়টি জানিয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার চট্টগ্রামের ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে ১৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এছাড়া ঢাকায় পাঠানো নমুনার রিপোর্টে ২৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। চট্টগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে মহানগরে মোট ৮৬১২ জন এবং উপজেলাগুলোতে ৩৭১৮ জন আক্রান্ত হয়েছেন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২২০ জন এবং সুস্থ হয়েছেন ১৪৮৭ জন।