সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেপালের মধ্যাঞ্চলের গোরখা জেলায় আকস্মিক বন্যায় বাড়িঘর ও সেতু ভেসে গেছে। রোববারের এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত ৯৫ জনকে উদ্ধার করা হয়েছে।

বন্যার কারণে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তবে তাদের অনেকেই আশ্রয় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উপত্যকা দিয়ে প্রবল বেগে নেমে আসা পানির স্রোতে একটি ভবনসহ বেশ কয়েকটি স্থাপনা ভেসে যাচ্ছে। বন্যার পানিতে নদীর আশপাশের এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকস্মিক এ বন্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ভূমিধসে নদী বা এর কোনো শাখাপথ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। পরে জমে থাকা পানি বাধা ভেঙে প্রবল বেগে নেমে আসে। আবার উজানের কিছু বাসিন্দা হিমবাহের বরফধসের কথা জানিয়েছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে দুই মাস আগে নেপাল-তিব্বত সীমান্তবর্তী শহরগুলোতে ভয়াবহ বন্যা আঘাত হানে। ওই দুর্যোগে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। সেই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে নেপাল। এর মধ্যেই নতুন বন্যা দেশটির দুর্যোগ মোকাবিলার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD