শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে আরও ৭০ জন করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২

চট্টগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন। গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের নমুনায় পরীক্ষায় ৭০ জন সংক্রমণ হয়। যার মধ্যে উপজেলায় আক্রান্ত হন ২০ জন। এদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১৩ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিন চট্টগ্রামের দশটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।

একই সময় বিআইটিআইডি ল্যাবে ১৩৩ নমুনা পরীক্ষায় ২৮টি, চমেক হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনায় ১টি, ইপিক ল্যাবে ৫২টি নমুনায় ৫টি, শেভরন ল্যাবে ৫২টি নমুনায় ৫টি, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৪টি নমুনায় ১টি এবং এশিয়ান হাসপাতাল ল্যাবে ৯৩টি নমুনায় পরীক্ষা ৩টি পজিটিভ আসে। সবমিলে এদিন নগরে নতুন শনাক্ত হয় ৫০ জন। এদিন উপজেলায় রোগী শনাক্ত হয় ২০ জন।

এ নিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ২০৬ জন। মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD