শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে একদিনে ৮২ হাজার মানুষ পাবেন বুস্টার ডোজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মঙ্গলবার (১৯ জুলাই) একদিনে ৮২ হাজার মানুষকে করোনার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচী হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৮ জুলাই) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী এ বিষয়টি জানান।

জানা গেছে, নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে প্রতি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র বুস্টার ডোজের টিকা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের এক হাজার মানুষকে মঙ্গলবার বুস্টার ডোজের টিকা দেওয়া হবে।

ডা. সেলিম আকতার জানান, মঙ্গলবার ‘গণবুস্টার ডোজ ভ্যাকসিনেশন’ দিবস উপলক্ষ্যে চসিক এলাকায় এক দিনে ৮২ হাজার মানুষকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়ারর সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নগরীরর ৪১ ওয়ার্ডের মধ্যে প্রতিটি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র থাকবে। প্রতি কেন্দ্রে ৫০০ জন করে দুই কেন্দ্রে ১ হাজার জনকে টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সবাই বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। টিকা নিতে আসার সময় টিকা সনদ অবশ্যই সঙ্গে রাখতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD