শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৯, শনাক্তের নতুন রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। এ সময় করোনায় ৯ জন মারা গেছেন। শনাক্তের হার ৩৩.৮০ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড। করোনায় মৃত ৯ জন। আর আক্রান্ত মধ্যে লোহাগাড়ার ৭ জন, সাতকানিয়ার ১২ জন, বাঁশখালীর ৫ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের ১৩ জন, বোয়ালখালীর ১৪ জন, রাঙ্গুনিয়ার ৯ জন, রাউজানের ২৭ জন, ফটিকছড়িতে ২০ জন, হাটহাজারীর ৫৮ জন, সীতাকুণ্ডের ৩৩ জন, মিরসরাইয়ের ১৭ জন ও সন্দ্বীপের ১৫ জন রয়েছেন।

এদিকে চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯১৩ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৮ হাজার ৭৭২ জন। আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ১৪১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। মারা যাওয়া ২ জন নগরের বাসিন্দা। বাকি ৭ জন নগরীর বাইরের বাসিন্দা।

উল্লেখ্য, বুধবার (৭ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৬১১ জন। মারা গিয়েছিল ৪ জন। মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিল ৬৬২ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD