শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ডেমো ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ থেকে ৯ জন।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

খুলশি থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমে জানান, ট্রেন আসার সিগনাল অমান্য করে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। এই সময় একটি ডেমু ট্রেন চলে আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার আরোহী ১ জন নিহত এবং ৮ থেকে ৯ জন আহত হয়েছেন।

হতাহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হয়নি।এই ঘটনার রেলওয়ের পক্ষ হতে তদন্ত কমিটি গঠন করার কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD